ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা:
মে ২৭, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বরের এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেমবুকে।গুলিবিদ্ধ মাহমুদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘মাহমুদ মানি’ এক্সচেঞ্জের মালিক। স্বজনদের দাবি, তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত মাহমুদুল পরিবার নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে  বসবাস করেন। । তার গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। গুলিবিদ্ধ মাহমুদুল জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে। টাকা না দেওয়ায় কোমরের বাঁ পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন আমাকে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।