ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত,দশটি বাড়ী ক্ষতিগ্রস্থ

ডেস্ক রিপোর্ট :
মে ২৩, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের সব যাত্রী নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। নিহতদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত এজেন্ট ডেভ শাপিরোও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।এটি অন্তত একটি বাড়ির ওপর আঘাত হানে, যার ছাদ পুড়ে ধসে পড়ে এবং প্রায় ৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বাড়ির ভেতরে থাকা কেউ হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শাপিরো সাউন্ড ট্যালেন্ট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। গ্রুপটির ক্লায়েন্টদের তালিকায় রয়েছে সাম ৪১, স্টোরি অব দ্য ইয়ার এবং পিয়ার্স দ্য ভেইলের মতো রক ব্যান্ড। দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাদা ব্যান্ডের সাবেক ড্রামার ড্যানিয়েল উইলিয়ামসও এই দুর্ঘটনার শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ফেডারেল কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ছয়জন ছিলেন এবং সকলেই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বিমানটি বিধ্বস্ত হয়ে মারফি ক্যানিয়ন পাড়ায় একটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং ১০ জন ক্ষতিগ্রস্ত হয়। সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বিধ্বস্ত বিমানটি সেসেনা ৫৫০ মডেলের। যেটিকে সাইটেশন হিসেবেও ডাকা হয়। বিমানটি রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মন্টোগোমারি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এই প্রাইভেট বিমানগুলো ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। যা ছয় থেকে দশ জন যাত্রী বহন করতে পারে। সান দিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সাউন্ড ট্যালেন্ট গ্রুপের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের সহ-প্রতিষ্ঠাতা, সহকর্মী এবং বন্ধুদেরকে হারিয়ে আমরা শোকাহত। কোম্পানিটি জানিয়েছে যে তারা ‘বিমান দুর্ঘটনায় শাপিরো সহ তিনজন কর্মচারী’ হারিয়েছে। তবে এখনো অন্যদের পরিচয় জানা যায়নি। সান দিয়েগো কর্তৃপক্ষ দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যদিও জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, মোট মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ নিহতদের কারও নাম প্রকাশ করেনি। দুর্ঘটনাস্থল থেকে এক রাস্তা দূরে বসবাসকারী ক্রিস্টোফার মুর বলেন, তিনি ও তার স্ত্রী একটি জোরালো শব্দে জেগে ওঠেন এবং জানালা দিয়ে ধোঁয়া দেখতে পান। তারা তাদের দুই ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পাড়া থেকে বের হওয়ার পথে তারা একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখেন। তিনি বলেন, এটি নিশ্চিতভাবে ভয়ংকর ছিল। এডি জানান, বিমান বিধ্বস্ত হওয়ার সময় ঘনকুয়াশা ছিল। তিনি বলেন, সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনার তদন্ত পরিচালনা করবে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়। তবে এর আগে ২০২১ সালের অক্টোবরে একই ধরণের এক দুর্ঘটনায় সান দিয়েগোর উত্তর-পূর্বে অবস্থিত সান্তি শহরে একটি বিমান ধ্বংস হয়। সেই দুর্ঘটনায়ও দুটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।