ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া আজ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন

নিজস্ব সংবাদদাতা:
মে ৫, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হয়। সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ বিএনপির চেয়ারপার্সন ঢাকার উদ্দেশে রওনা হয়। ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী। প্রস্তুত করা হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’। দলীয় চেয়ারপার্সনের দেশে ফেরার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম আগামীকাল (মঙ্গলবার) কাতার রয়েল অ্যাম্বুলেন্সের একটি এয়ার ক্রাফটে সকাল ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছবেন। আমরা আশা করছি যে সময় মতই উনি ঢাকায় পৌঁছবেন।দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘তবে আমাদের দলের তরফ থেকে দলের নেতা-কর্মীদের প্রতি একটা আবেদন আছে। আপনারা জানেন, কালকে এসএসসি’র একটা সাবজেক্টের পরীক্ষা আছে। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পথ দিয়ে ম্যাডাম গুলশানের বাসায় যাবেন। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই যে, রাস্তার ওপরে যেন কেউ না দাঁড়ায়।তিনি আরো বলেন, ‘যারা অভ্যর্থনা জানাবেন, তারা যেন ফুটপাতে দাঁড়িয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানান। দলের নেতা-কর্মীরা জাতীয় ও বিএনপি পতাকা হাতে নিয়ে ম্যাডামকে অভ্যর্থনা জানাবেন, এটা আমরা নির্দেশনা দিয়েছি।তিনি আরও বলেন, ‘পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন।মির্জা ফখরুল বলেন, ‘আমি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কাছে আমি আবেদন রাখতে চাই, কেউ যেন রাস্তায় না দাঁড়ান, ট্রাফিক বিঘ্নিত না করেন, পরীক্ষার্থীরা কেন্দ্র যেতে যেন বাধার মধ্যে না পড়ে, সেই ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করব, যাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে কোনো অসুবিধা না হয়।
‘ফিরোজা প্রস্তুত’গুলশানের ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি ‘ফিরোজা’। চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ। পালাক্রমে পাহারা দিচ্ছে পুলিশ ও চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)-এর সদস্যরা।বাসার ভেতরের কক্ষগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও শেষ হয়েছে। সামনের সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে।বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জা কোনো কিছুই বাদ নেই।তিনি আরো বলেন, ‘ম্যাডামের স্বজনরা সব কিছু তদারকি করেছেন। এখন আমরা সবাই ম্যাডামের অপেক্ষায় আছি।খালেদা জিয়া তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথিকে সঙ্গে নিয়ে আসছেন। লন্ডন অবস্থানরত বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ‘ লন্ডনের স্থানীয় সময় বিকাল ১৬টা ১০ মিনিটে হিথরো বিমান বন্দর থেকে কাতারের আমিরের দেয়া রাজকীয় বিমানের একটি বিশেষ ফ্লাইটে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) করে ম্যাডাম রওনা হবেন।তিনি আরো বলেন, ‘লন্ডন থেকে ঢাকার যাত্রাপথে বিশেষ ফ্লাইটটির দোহায় যাত্রাবিরতি আছে। ফ্লাইটটি শিডিউল অনুযায়ী লন্ডন থেকে যাত্রা করে দোহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে স্থানীয় সময় রাত আড়াইটায়। বেগম খালেদা জিয়া বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তিনি আগের চাইতে ভালো আছেন। খালেদা জিয়ার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ড্রাইভ করে ম্যাডামকে নিয়ে হিথরো বিমান বন্দরে নিয়ে আসেন।গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।