ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

হেলিপ্যাডে দীঘা পৌঁছলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
এপ্রিল ২৯, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে, ঠিক দুপুর বারোটা পনের মিনিট নাগাদ, হেলিকাটে করে পৌঁছান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ বিশ্বাস ও মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং হেলিপ্যাড থেকে নামার সাথে সাথেই সাংবাদিকদের সম্মুখীন হন।

হাওড়া ডুমুরজোলা থেকে হেলিপ্যাড করে , দীঘায় হেলিপ্যাড ময়দানে পৌঁছান, পৌঁছানোর সাথে সাথে চতুর দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি উঠতে থাকে, এবং মেয়েরা উলুধ্বনি দিয়ে সম্বর্ধনা জানান, জয় জগন্নাথ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ, মমতা , কয়েক হাজার মানুষ এমনকি দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা ভিড় করে ঘেরে ধরেন,

তিনি বলেন সাত দিন ধরে যোগ্য চলছে, আগামীকালও যোগ্য চলবে, এবং ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে, ঠিক আড়াইটা থেকে তিনটের মধ্যে জগন্নাথ মন্দিরের শুভ সূচনা অর্থাৎ উদ্বোধন হবে। তার আগে চলবে বিভিন্ন ক্রিয়াকার্য।, উদ্বোধনের পরেই ইনরোগেশন প্রোগ্রাম হবে , তারপর সাধারণ মানুষের জন্য দরজা খুলে যাবে।, সবাই দেখার সুযোগ পাবে।

ইয়াস ও আমফান কে সামনে রেখে প্রশ্ন করা হলে, তিনি বলেন জগন্নাথ মন্দির দীঘার সমুদ্র সৈকতে , আর সেই সমুদ্রের ধারে জগন্নাথ বিরাজমান, তিনিই রক্ষা কর্তা, সমুদ্রের মধ্যেই সবার শান্তি আছে, নতুন জেনারেশন থেকে শুরু করে পুরানো জেনারেশনের মানুষেরা দীঘার সমুদ্র তটে এসে জগন্নাথ মন্দির দেখে শান্তি পাবে, সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলবে।

তবে তিনি বলেন দীঘা হবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম, এই মন্দিরের আসার জন্য ৭ কিলোমিটার তিনি পিচের রাস্তা তৈরি করিয়েছেন। যা আগে কখনো ছিল না বা দীঘায় এই ধরনের কিছু তৈরি হয়নি, আশা করছি দীঘায় জগন্নাথ মন্দির দেখার জন্য পর্যটকরা ভিড় জমাবে।

এরপরেই তিনি বলেন আজ আর নয় এখন আমাকে চতুর্দিক ঘুরে দেখতে হবে এবং তদারকি করতে হবে , যাহাতে কোনরকম মন্দিরের ত্রুটি না ঘটে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।