ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধান উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি :
এপ্রিল ২৩, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে পোস্ট করা এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অধ্যাপক ইউনূস বলেন, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।ভারতীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা ভারত-শাসিত কাশ্মীরে একদল পর্যটকের ওপর গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে।মঙ্গলবার পহেলগামের রিসোর্ট শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বৈসরান তৃণভূমি পরিদর্শন করার সময় ‘সন্ত্রাসী হামলায়’ বেশ কয়েকজন পর্যটক গুলিবিদ্ধ হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।