বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথির বসন্তিয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসায় মৃত্যুর অভিযোগে, মৃত পরিবারের পক্ষ থেকে গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন।
ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে, জানাযায় এক বাসিন্দা ছয় বছরের শিশু কন্যাকে অসুস্থ অবস্থায় ভর্তি করে ওই হাসপাতালে , তবে চিকিৎসা চলাকালীন কোনভাবেই চিকিৎসার উন্নতি হয়নি। গতকাল রাতে ছয় বছর শিশু কন্যাটি মারা যায়। উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর।
এদিন সকাল থেকে দফায় দফায় মৃতের পরিবারের লোকজন গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে , ঘেরাও করে হাসপাতাল, তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণেই এমন ঘটনা ঘটেছে , তবে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছি ।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

