ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি : কাজী রওনাকুল ইসলাম টিপু

dainikkhobor
মার্চ ২৩, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন মানুষের দির্ঘ দিনের প্রত্যাশা ছিলো একটি নির্বাচন। ভোট দেয়ার অধিকারের জন্য আমরা দির্ঘ ১৭ বছর অপেক্ষা করেছি। আমরা যে স্বৈরাচারকে বিদায় বিদায় করার পরেও আমরা একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন পাচ্ছি না। নির্বাচন নিয়ে টাল বাহানা করলে আমরা বলতে চাই আমরা জাতীয়তাবাদী দল সহ যারা নির্বাচন করতে প্রস্তত যারা নির্বচন করতে আগ্রহী যারা নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠ সরকার গঠন করে দেশকে পরিচালনা করতে চায়। নির্বাচন নিয়ে বিদেশী চক্রান্ত আওয়ামী সৈরাচারী সরকারের বিপুল আত্নসাতের অর্থ দিয়ে আবার এদেশে বিশৃঙ্খলা করতে চায় আমরা তা কখনো হতে দিবো না।তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আমরা পিরোজপুরে সম্মেলনের জন্য ওয়ার্ড থেকে কাজ শুরু করেছি। আমরা ওয়ার্ড থেকে ফর্ম বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি। এ কার্যক্রমে মহিলা দলের ব্যাপক অংশগ্রহন থাকতে হবে আপনারে অনেক দায়িত্ব আছে। যারা মহিলা দল করতে চায় বিএনপি করতে চায় তাদেরকে ফর্ম পূরণ করাতে হবে। আপনারা আপনাদের অংশগ্রহনের মধ্যে দিয়ে বিএনপির ৩৩ শতাংশ অংশিদারিত্ব আপনার পাবেন। আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রত্যাশা।তিনি শনিবার বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বস্থ্য কামনা ও তারেক রহমানের দির্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আব্দুস সালাম।কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সঞ্চানলনা করেন জেলা মহিলা দলের সদস্য সচিব এ্যাডভোকেট রহিমা আক্তার হাসি।

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে বরিশাল পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখ এর পুত্র। তিনি পেশায় একজর ভ্যান চালক।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দিলে চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, মো. আরিফ নামে এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।