খুলনা কেএমপির লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ মার্চ শনিবার রাতে ঠিকরাবন্দ এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসরাফিল মোল্লা ওরফে ইব্রাহীম মোল্লা (২০) ও মোঃ ফেরদাউস শেখ (১৯) নামের দুই চোর সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে । ধৃত চোরেরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা পূর্ব পাড়া এলাকার মোঃ ইউনুস মোল্লার পুত্র মোঃ ইসরাফিল মোল্লা এ/পি সাং- কানাইডাঙ্গা ও একই জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার মোঃ রেজওয়ান শেখের পুত্র মোঃ ফেরদাউস শেখ এ/পি সাং- উত্তর শৈলমারী। এসময় ধৃত চোরদের হেফাজত হতে চোরাই মালামাল হ্যামকো কোম্পানীর ১২ ভোল্টের ২ টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-২০, তারিখ-২৩/০৩/২০২৫ ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

