ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় যুবদলের ইফতার মাহফিল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির অনুষ্ঠানে হামলা

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ২২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া জামগড়া ভাদাইল রূপায়ণ মাঠে যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের জন্য প্রায় ২,৫০০ লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। শনিবার (২২ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানা বিএনপির নেতা পিয়ার আলী ও ইদ্রিস আলী সহ প্রায় ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র যেমন রামদা, লোহার রড, এসএস পাইপ, লাঠি-সোঠা নিয়ে হামলা চালান। হামলাকারীরা ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে এবং স্টেজে দা দিয়ে কোপ মেরে সেটি মাটিতে ফেলে দেয়। তারা গালিগালাজ করতে থাকে এবং রান্না করা ২,৫০০ জন লোকের খাবার মাটিতে ফেলে দেয়। হামলাকারীরা যুবদলের নেতাকর্মীদের দিকে দুটি রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।যুবদলের নেতা জহিরুল ইসলাম জানান, আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ করি। সবাই বাসায় যাওয়ার সময় পিয়ার আলী ও তার লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং সেগুলো ভাঙচুর করে।এ ঘটনায় যুবদল কর্মী সাঈদ, শাহাদাতসহ ডেকোরেশনের লোকজন ও সাউন্ড সিস্টেমের কর্মীরা মারধরের শিকার হন। পরবর্তী সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ১৯ আসনের মাটি ও মানুষের নেতা দেওয়ান ডক্টর সালাউদ্দিন বাবু উপস্থিত হয়ে অনুষ্ঠান সফলভাবে শেষ করেন। আরো উপস্থিত থাকেন ঢাকা জেলা সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।