আশাশুনিতে যুবকদের সম্মানে রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগ এ ইফতার মাহফিলের আয়োজন করে। সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক সাইফুল্লাহ আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েব আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা, সহ-সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।
আশাশুনিতে সিএইচসিপিদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) দের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় ক্লিনিকের কর্মকান্ড সম্পর্কে তথ্য উপস্থাপন এবং স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আশাশুনির প্রতাপনগরে বিশ্ব পানি দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ইউনিয়নে হিজলিয়া-ঘোলা খেয়াঘাটে সৌমিক দত্ত, ইউনুচ আলী, মিনহাজুল হক, ইউপি সদস্য, খেয়াঘাট মহাজন, মাঝি, স্থানীয় দোকানদার, গণ্যমান্য ব্যক্তি, ইমাম এবং খেয়াযাত্রীদের অংশ গ্রহনে শুরুতে লিফলেট স্টিকার বিতরণ ও পানির গুরুত্ব বোঝানো হয়। পরবর্তীতে ইউপি সদস্য, মাঝি, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় জনগণ (খেয়াযাত্রী) গনস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত লিপিবদ্ধ করেন। সবশেষে নৌকার উপর মতবিনিময় সভা করা হয়। সভায় পানি দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়।

