ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

এতিমদের সম্মানে ঢাকা ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :
মার্চ ২০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

অসহায় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন ঢাকা প্রেস ক্লাবের পরিবারের পক্ষ থেকে পবিত্র কুরআনের এতিম হাফেজ ও ২০ টি মাদ্রসার এতিম শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুরের দারুল ফালাহ মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, ঢাকা প্রেস ক্লাব সব সময় অসহায় নির্যাতিত মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে। এ সময় তিনি আরো বলেন,বর্তমানে সাংবাদিক নির্যাতন ও হয়রানী ব্যাপক হারে বেড়েছে আমরা এর প্রতিকার চাই। সরকারকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ শায়েক ক্বারী ইকরামুল্লাহ মিশরীর সুমধুর কন্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি এ সময় বলেন,ঢাকা প্রেস ক্লাব আওরঙ্গজেব কামালের হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে। সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছে। আমি সব সময় ঢাকা প্রেস ক্লাবের সাথে ছিলাম,আছি থাকবো । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দারুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল ও মসজিদের খতিব মুফতি জুনায়েত (দাঃ)। তিনি এ সময় সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশন করার আহবান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া,বাংলা টিভির ষ্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নিরব। অনুষ্ঠঅনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ চিশতী,মোঃ শামীম আহম্মেদ,এস এম মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির আহম্মেদ জীবন,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, শ্রম ও মজুরী বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,কার্যকারী সদস্য মোঃ রিপন মিয়া,মোঃ মনির হোসেন,আব্দুল্লাহ- আল মনির,শেখ শিহাব হোসেন,মোঃ মোশারেফ হোসেন,মোঃ মোফাজ্জেল হোসেন রাজু,মোঃ সৌরভ,মীর জেসান হোসেন তৃপ্তী,মোঃ জনি,মোঃ সানোয়ার হোসেন,মোঃ আনোয়ার হোসেন,মোঃ রানা,সাচ্ছু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।