ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে গম বীজ ফসলের গ্রো-আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবস

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ১৫, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশন (বিএডিসি) গম বীজ ফসলের গ্রো-আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শনিবার শহরের কলেজপাড়াস্থ বিএডিসি’র ঠাকুরগাঁও বীজ উৎপাদন খামারে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বিএডিসি, দিনাজপুরের আয়োজনে ও ঠাকুরগাঁও বীজ উৎপাদন খামার, বিএডিসি, ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএডিসি’র মহাব্যবস্থাপক (বীজ) কৃষিবিদ মো: আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বিএডিসি (গ্রেড-১) এর চেয়ারম্যান মো: রুহুল আমিন খান, সম্মানিত অতিথি (বীজ ও উদ্যান)’র সদস্য পরিচালক মো: মজিবর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত মহাব্যবস্থাপক (খামার) কৃষিবিদ ড. মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীপ্রস) কৃষিবিদ মো: মোশাব্বের হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (ক. গ্রো) কৃষিবিদ মো: আব্দুস সামাদ খান, প্রকল্প পরিচালক (ধান, গম ও ভুট্ট্রার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প) কৃষিবিদ মো: হুমায়ুন কবির, কর্মসূচী পরিচালক (বীজের আপদকালীন মজুদ) কৃষিবিদ খালেদুম মুনিরা প্রমুখ।এ সময় দিনাজপুর বিএডিসি, ঠাকুরগাঁও বিএডিসি বীজ উৎপাদন খামার ও অন্যান্য কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গম বীজ ফসলের গ্রো-আউট টেস্ট উপলক্ষে বিভিন্ন গমের বীজের প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে বিষয়ের উপরে গুরুত্বপুর্ন বক্তব্য দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।