ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যৌন নিপীড়নের অভিযোগ, অস্ট্রেলিয়ায় বিজেপি নেতার ৪০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট :
মার্চ ১০, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিডনিতে ভারতীয় এক নেতা বালেশ ধনখড়কে ৪০ বছরের কারাদণ্ড এবং ৩০ বছরের প্যারোলবিহীন সাজা দেওয়া হয়েছে। পাঁচ নারীকে মাদক সেবন করিয়ে যৌন নির্যাতনের অভিযোগে ওই নেতা দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই সাজা দেওয়া হয়েছে। গত শুক্রবার অস্ট্রেলিয়া টুডে নিউজের প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার একটি আদালত সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নেতা (বিজেপি) বালেশ ধনখড়কে পাঁচজন দক্ষিণ কোরিয়ান নারীর ওপর যৌন নিপীড়নের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ৪০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।ধনখড়কে সাজা দেওয়ার সময় জেলা আদালতের বিচারক মাইকেল কিং তার কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘তিনি এটি পূর্বপরিকল্পিত এবং কৌশলে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। পাঁচজন তরুণী এবং দুর্বল নারীর প্রতি এমন আচরণ ভয়াবহ।আদালতের রায় অনুযায়ী, ধনখড় একটি সিরিজ যৌন আক্রমণ পরিকল্পনা করেছিলেন, যেখানে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে তিনি নারীদের আকৃষ্ট করতেন। ধনখড় একজন সাবেক আইটি পরামর্শদাতা।তিনি ভারতের হরিয়ানার একজন বাসিন্দা। বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির সুযোগের প্রতিশ্রুতি দিতেন তিনি। নারীরা যখন সাড়া দিতেন, তখন ধনখড় তাদের মদ্যপ করে অচেতন করে বা অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের ওপর আক্রমণ করতেন।প্রতিবেদন অনুযায়ী, ধনখড় ওই সব নারীদের চেহারা, বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য অনুযায়ী একটি এক্সেল স্প্রেডশিটে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখতেন।ভুক্তভোগীদের যৌন নির্যাতন এবং ধর্ষণ করতেন। এ ছাড়া ভিডিও ধারণ করতেন এবং পরবর্তীতে সেগুলো সংরক্ষণ করতেন। তার নিপীড়নের শিকার নারীরা, যাদের বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে ছিল। এই ঘটনার সময় অচেতন ছিলেন বা অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন।২০২৩ সালে, অস্ট্রেলিয়ার আদালত ধড়খড়কে ৩৯টি অপরাধে দোষী সাব্যস্ত করেছিল, যার মধ্যে ছিল ১৩টি যৌন নিপীড়ন ঘটনা। এই অপরাধী নেতার কর্মকাণ্ড ভারতীয় সমাজে কিছু লোকের নৈতিক অবক্ষয়ের বিষয়টি সামনে এনেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।