ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধিঃ
মার্চ ৯, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু। রোববার (৯ জানুয়ারি) দুপুর আড়াই টায় উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।পরিচিতি সভায় উপজেলা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের বক্তব্যের মাধ্যমে পর্যটন শিল্প, চা শিল্প, পাথর শিল্প, পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন, উপজেলার সাধারণ মানুষের সামাজিক জীবনমান সহ নানামুখী সম্ভাবনা ও সমস্যার কথা ইউএনও’র কাছে তুলে ধরেন।নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু সাংবাদিকের বক্তব্য শেষে অত্র উপজেলার নানামুখী উন্নয়ন ও সম্ভাবনার বিকাশ সাধনে এবং সমস্যার সমধানের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান। একই সঙ্গে সাংবাদিকের তথ্য আদান প্রদানের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকান্ডে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।পরিচিতি সভা শেষে উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে আহনাফ সিটিআই এর পরিচালক ও সাংবাদিক এম এ বাসেত এর লিখা “তেঁতুলিয়ার ইতিহাসন ও পর্যটন শিল্প’’ এবং ‘‘স্বপ্নঘেরা’’ দুটি বই নবাগত ইউএনওকে উপহার দিয়ে অভিনন্দন জানান।এসময় দৈনিক দিনকালের সাংবাদিক সোহরাব হোসেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক রনি মিয়াজী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আশরাফুল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ পোস্ট পত্রিকার সাংবাদিক এম এ বাসেত, মাইটিভি ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আবু তাহের আনসারী, দৈনিক আজকের সংবাদ ও দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সাংবাদিক তরিকুল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আতিকুজ্জামান শাকিল, দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক মুস্তাক আহমেদ, ঢাকা পোস্টের সাংবাদিক এসকে দোয়েল, চ্যানেল এস এর সাংবাদিক আহসান হাবিব, ঢাকা মেইল এর সাংবাদিক মোবারক হোসেন, দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জুলহাজ উদ্দিন, দৈনিক সময়ের আলো ও বার্তা২৪ ডট কম এর সাংবাদিক আল আমিন, এনটিভি অনলাইন মাল্টিমিডিয়ার সাংবাদিক রবিউল ইসলাম রতম, দৈনিক মতপ্রকাশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।