বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খর্ণিয়া ইউনিয়ন শাখার আয়োজনে আগামী ১৭ মার্চ পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়াদ্দারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ শাহিনুর রহমান,বিএনপি নেতা সরদার আবুল হোসেন, শিক্ষক জিন্নাত আলী মোল্যা,শেখ রেজোয়ান হোসেন,সরদার আঃ হালিম, ফজলুল মোড়ল, শেখ রবিউল ইসলাম, আবুল কালাম বিশ্বাস,আফাজ শেখ,রমজান গাজী, হাফিজুর মোল্লা,আবু সাঈদ জোয়ার্দার, জিয়াউর রহমান বিশ্বাস, আঃ কুদ্দুস বিশ্বাস,জিয়া গাজী, মাসুদুর রহমান খান,শওকত সরদার, ফরিদুজ্জামান উজ্জ্বল, সবুজ গাজী, সাইফুল গাজী,লিটন ফকির, সেলিম শেখ, হায়দার আলী বিশ্বাস,খালেক জর্দার, ইউনুস ফকির, মান্নান জোয়ার্দার, ফারুক গাজী,আবু হানিফ জোয়ার্দার,আছাবুর খান,আলম গাজী, সাহাবুদ্দিন সরদার,আলম মহলদার, হাবিবুর রহমান শেখ, আমজাদ কাগুজি, জহুরুল ইসলাম, আঃ গণি শেখ প্রমুখ। সভায় শেখ শাহিনুর রহমান কে আহŸায়ক ও শফিকুল জোয়ার্দার কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
ডুমুরিয়ার বান্দায় শেষ হয়েছে উৎসব মুখর পরিবেশে মহানামযজ্ঞানুষ্ঠান
ডুমুরিয়ার বান্দা স্কুল এন্ড কলেজ মাঠে মহা ধুমধামের মধ্যে দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে। স্থানীয় দীন ভক্ত সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠান পরিনত হয় এক মিলন মেলায়।এটি অন্যান্য বছরের তুলনায় সুন্দর ও স্বার্থক হয়েছে বলে দাবি আয়োজকদের। এনিয়ে কথা হয় আয়োজক কমিটির সভাপতি ডাঃ অংশুপতি বৈরাগী ও সার্বিক দায়িত্বে থাকা জেলা পূজা উদযাপন ফন্টের আহŸায়ক নিত্যানন্দ মন্ডলের সাথে।তারা একই সুরে সুর মিলিয়ে বলেন আধুনিক লাইটিং, যজ্ঞের প্যান্ডেল,সকলের জন্য প্রসাদ বিতরণ ও লক্ষ লক্ষ ভক্ত সেবকবৃন্দের আগমন এবং বিভিন্ন এলাকা থেকে আগত নামামৃত পরিবেশনার মধ্য দিয়ে এটি শেষ হয়েছে।

