ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া ভাদাইলএলাকায় জোট গোডাউনে আগুন

স্টাফ রিপোটার মো:বাবুল হোসেন :
মার্চ ৭, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার জেলা আশুলিয়া ধামসোনা ইউনিয়নের পবনারটেক রুপায়ন মাঠ সংলগ্ন একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকার জোট কাপড়, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেন।

শুক্রবার (৭ মার্চ২০২৫ইং) আজ দুপুর আনুমানি ১,৩০ মিনিটের দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের রূপায়ণ মাঠ পবনারটেক এলাকার মোঃ শরিফ এর ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দুপুর ১,৩০ মিনিটে আগুনের লেগেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়।পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। এবং প্রায় এক থেক দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, জোট গোডাউনের আশে পাশে কিশোরগ্যাংরা মাদক সেবন করেন,আরও বলে জানা যায়। গাঁজা বা সিগারেট খাওয়া পর আগুন ফেলে দেওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।