ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাঁশকুড়ার মহৎপুর এলাকায়, দোকানের পিছনের গ্ৰিল কেটে দুঃসাহসিক চুরি।

Link Copied!

মঙ্গলবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মহৎপুর এলাকায়, দোকানের পিছনের গ্ৰিল কেটে দুসাহসিক চুরির ঘটনা ঘটলো।

জানাজায় মহৎপুর বাইপাস লাগোয়া একটি মোবাইল ও ইলেকট্রনিক শোরুমে এই চুরির ঘটনা ঘটেছে , সম্প্রতি দোকানটি উদ্বোধন হয়েছিল গত ২রা মার্চ। দোকান খুলতে এসে দেখেন দোকানের মালিক বেশ কিছু জিনিস খোয়া গেছে, তৎক্ষণাৎ দোকানের চতুর্দিক ঘুরে দেখেন দোকানের মালিক, তিনি বলেন পিছনে যে ছোট গ্রিলটি রয়েছে সেটি ভাঙ্গা।

এরপর তিনি লক্ষ্য করেন ৩৩ টি মোবাইল ফোন, একটি হোম থিয়েটার, গ্যাস ওভেন, ইন্ডাকশন, পার্টি বক্স, কুড়িটি হেডফোন , ৩৯ টি নেট ব্যান্ড, ৩০ টি স্মার্ট ওয়াচ, ২০৭ টি ব্যাক কভার ,৪৩ টি প্যাকেট গ্লাস সহ একাধিক জিনিস খোওয়া গিয়েছে।

এরপর তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক আলাজউদ্দিন, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,

ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ, এবং সমস্ত কিছু ঘুরে দেখেন, থানা সূত্রে জানানো হয় এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করা হচ্ছে, তবে কত টাকার জিনিস চুরি হয়েছে, সম্পূর্ণভাবে হিসাব পাওয়া যায়নি, দোকানের মালিকের হিসাব মত প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানান।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।