ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
মার্চ ৬, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারোমাসী লাউ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউ মার্কেট নামক এলাকায় দিবসটি অনুষ্ঠিত হয়।জানা যায়, বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের চাষী রাশেদুল ইসলামের বারোমাসী লাউ ফসল পরিদর্শন শেষে মাঠ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবোধ চন্দ্র রায়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন, ইউপি সদস্য তারিফ হোসেন প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মুহম্মদ তরিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় কৃষক/কৃষাণী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মোজাম্মেল হক এর সঞ্চালনা ও পরিচালনায় এই বাস্তবায়িত বারোমাসী লাউ এর প্রদর্শনী মাঠ দিবসে অতিথিবৃন্দরা বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের বারোমাসী লাউসহ উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ব্যবহার ও সুফল সম্পর্কে মতামত আদান-প্রদান করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।