আমার শেষ সম্বল প্রায় এক লাখ টাকার মালামাল সহ দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নি:স্ব। আমার এক পা নেই, চোখে পুরাপুরি দেখতে পাই না। প্রায় পাঁচ মাস আগে আশ্রয় ও শক্তি ফাউন্ডেশন নামের দু’টি এনজিও থেকে এক লাখ কিস্তির টাকা তুলে দোকানে বেচাকেনা শুরু করেছিলাম। সেখান থেকে কিস্তির টাকা শোধ করতাম ও কোন রকমে সংসার চালাতাম। গত শনিবার রাতে আমার দোকান অজ্ঞাত নামা কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। সেদিন থেকে গ্রামবাসীর সাহায্যের চাউল ও সামান্য টাকা দিয়ে মানবেতর জীবনযাপন করছি। কথা গুলো বললেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রানী বাজার এলাকার মুত হেরাস আলির ছেলে চোখ ও পায়ের প্রতিবন্ধী সেতাউল রহমান(৫৯)।তিনি আরো জানান, আমি গতকাল ৩মার্চ আর্থিক সাহায্য পেয়ে একটি আবেদন করেছি। স্থানীয় জেম আলী ও মতিউর রহমান জানান সেতাউর রহমান খুব অসহায় ব্যক্তি। দোকানটিই ছিল তার একমাত্র সম্বল। আমরা গ্রাম বাসী সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তার পূর্ণবাসনের দাবী জানাচ্ছি।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি জানান, এই অসহায় ব্যক্তির পূর্ণবাসনের চেষ্টা করবো ইনশাল্লাহ।

