ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
মার্চ ৪, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

আশাশুনির পাইথালী বাজারে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। থানায় এজাহার জমা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালি বাজারে রিতা বস্ত্রালয়ে।
থানায় লিখিত এজাহার সূত্রে জানাগেছে, ইউনিয়নের নৈকাটি গ্রামের আব্দুর রউফ মোড়লের পুত্র মালেক মেড়লের পাইথালী বাজারে ‘রিতা বস্ত্রালয়’ নামে কাপড়ের দোকান রয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় মালিক দোকানের শার্টারে তালা লাগিয়ে বাড়ী চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে মালিক দোকানের তালা খুলেই দেখতে পান থাকায় রাখা মূল্যবান কাপড়-চোপড় ছড়ান-ছিটান, ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা, আমদানী করা নতুন আগামী ঈদ উপলক্ষে ক্রয় করা দামী শাড়ি, প্যান্ট, লুঙ্গি, শার্ট সহ সাড়ে ৩ লক্ষ টাকার মালামালের গাইড উদাও এবং পেছনের ছাউনির টিন কাটা। সাথে সাথে মালিক মালেক মোড়ল চিৎকার দিলে পার্শ্ববর্তী দোকানিরা ছুটে এসে চুরির ঘটনা দেখতে পায়। কাপড় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তার ক্যাশ ড্রয়ারে রাখা সোমবার সারাদিন বিক্রি করা ৩০ হাজারের অধিক নগদ টাকা এবং সাড়ে ৩ লক্ষাধিক টাকার নতুন মালামালের গাইড সংঘবদ্ধ চোরেরা নিয়ে গেছে। এ ব্যাপারে মঙ্গলবার আব্দুল মালেক বাদী হয়ে নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালাামাল চুরির ঘটনায় আশাশুনি থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। বাজার কমিটির নেতৃবৃন্দ জানান দু’জন নৈশ প্রহরি রাতে বাজার পাহারায় ছিল কিন্তু তারা চুরি ব্যাপারে কিছুই জানেননা বলে জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।