ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্ন পিছিয়ে পড়বে : সিইসি এ এম এম নাসির উদ্দিন

নিজস্ব সংবাদদাতা:
মার্চ ২, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করে বলেছেন,কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্নে পিছিয়ে পড়বে মানুষ বলে। রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন সিইসি।একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।সবাই সুষ্ঠু নির্বাচন চায়, আমাদের দিকে প্রত্যাশা সবার। আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরুদ্ধমত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’তিনি বলেন, ‘কোনোক্রমে ইসি পিছলে গেলে নতুন বাংলাদেশের স্বপ্নে পিছিয়ে পড়বে মানুষ। এত মানুষের আত্মাহুতির সঙ্গে বিট্রে করা হবে, যার কারণে পরীক্ষা কঠিন।সিইসি বলেন, ‘এবার নির্বাচন কমিশনের প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। সব রাজনৈতিক দলের চিন্তা এক থাকবে না।রাজনৈতিক দলগুলো যতই বিপরীতমুখী বক্তব্য দেক না কেন সঠিক সময় ঐক্যে পৌঁছাবে বলে বিশ্বাস করি।তিনি আরো বলেন, ‘একটি বিষয়ে সবাই একমত, সবাই সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কি না প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। আমাদের এজেন্ডা নাই, কারো এজেন্ডা বাস্তবায়নে আমরা নাই, আমদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা, আমাদের ওয়াদা সুষ্ঠু নির্বাচন সেটা আমরা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।