ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
মার্চ ১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।উদ্বোধনী খেলায় মাহিয়ান এক্সপ্রেস ও শাওন একাদশ অংশগ্রহণ করে। খেলায় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সুমন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুল মোঃ সোবাহান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ, চাকামইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হাওলাদার, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম হাওলাদার,উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য মোঃ জহিরুল ইসলাম মুন্সী, টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, ক্রিকেট টুর্নামেন্ট আহ্বায়ক মোজ্জাম্মেল হাওলাদার ও স্থানীয় আলম পল্লানসহ অনেকে।সাবেক ছাত্রনেতা ও ক্রিকেট টুর্নামেন্ট’র গাজী মোঃ রুবেল বলেন, “ক্রিকেট তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।উল্লেখ্য, টুর্নামেন্টটি যুব সমাজের মধ্যে খেলাধুলার চেতনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে।

কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ মার্চ) আসর নামাজের পর দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার এবং মাওলানা নাঈম ইসলাম।বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই মাসে সব ধরনের অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।