ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোংলা কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ বনদস্যু হান্নান বাহিনী প্রধান হান্নানসহ ৭ বনদস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। মোংলা কোস্ট গার্ডের একি দল তাদের আটক করতে সক্ষম হন। কোস্টা গার্ডের গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলে। গত ২৬ ফেব্রুয়ারি হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায়। কোস্ট গার্ড একটি দল রাতভর বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ এবং তার ৫ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে ডাকাত দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মো. হাবিবুর রহমান কে ২ টি এক নলা বন্দুক, ৩ টি রামদাসহ রামপাল থানাধীন বাঁশতলী এলাকা হতে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। এদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের পশ্চিম জোনের অপারেশন কমান্ডারলেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

রামপালে পলিথিন প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে প্লাষ্টিক পলিথিন দুষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিয়ে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতলুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মো. আতাবুর রহমান টিপু, প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো. মোতাহার মল্লিক, সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এ সময় রামপালে ইয়ুথ গ্রুপ সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনকে বাঁচাতে প্লাষ্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধ কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় তরুনদের এগিয়ে আসতে হবে। তার জুলাই বিপ্লবের স্বপ্নসারথি। তরুরা এগিয়ে এলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে জন্য আমাদের সুন্দরবনকে আগলে রাখতে সক্ষম হবে। প্লাষ্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ও সুন্দরবন বাঁচাতে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগীদের মধ্যে ৬ জন কে পুরস্কৃত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।