ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আ.লীগের হারুন ও সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী শাতিল বিজয়ী

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আ.লীগের হারুন ও সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী শাতিল বিজয়ী হয়েছেন। গতকাল কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগের মুহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচনে কুষ্টিয়া জেলা বিএনপির মনোনীত সভাপতি প্রার্থী গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের চরমভাবে ভরাডুবি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলা আইনজীবি ভবনের ভোটকেন্দ্রে প্রত্যক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৬০ টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৩০ টি।
নির্বাচনী ফলাফল:-
*সভাপতি প্রার্থী হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মোহাম্মদ সাঈদ ১০৮ ভোট,মাহাতাব উদ্দিন ৭৭ ভোট,শেখ মোঃ আজিজুর রহমান ৩৯ ভোট,গোলাম মোহাম্মদ ৩৬ ভোট ও মোঃ তানজিলুর রহমান এনাম ১৬ ভোট পেয়েছেন।
*সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ফারুক আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহমান ১২৮ ভোট ও মোঃ নাসির উদ্দিন ১০৯ ভোট পেয়েছেন।*সহ-সভাপতি পদে মোঃ মাহমুদুল হক চঞ্চল ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন ১১৪ ভোট, সামসুজ্জামান মনি ৮৩ ভোট ও ইসরাইল হোসেন ৬৮ ভোট পেয়েছেন।*সাধারণ সম্পাক পদে এসএম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খ,ম,আরিফুল ইসলাম রিপন ১৬৭ ভোট,মোঃ আব্দুল মজিদ ২৯ ভোট,এসএম মনোয়ার হোসেন মুকুল ২৮ ভোট পেয়েছেন।*যুগ্ম সাধারণ সম্পাক পদে নাজমুন নাহার ১৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার শাহেদ ৯৯ ভোট,মনোয়ারুল ইসলাম মনিরুল ৮৪ ভোট ও হাসান রাজ্জাক রাজু ৬৯ ভোট পেয়েছেন।এদিকে বিএনপি‍‍`র মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের ভরডুবি নিয়ে উকিলবাড় চলছে নারা গুঞ্জন। বিএনপি‍‍`র ভড়াডুবি প্রার্থী বাঁচাই কে দুষছেন আইনজীবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।