ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মিথ্যা মামলাসহ চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ তাতী লীগের সাধারণ সম্পাদক সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ১৬ই ফেব্রæয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্র্ধষ চোর সজীব তালুকদারকে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।এ বিষয় অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামী লীগ করি। তাতী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায়, একটি রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আমাকে অত্যাচার নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে।

কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কমিটি অনুমোদন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে আহবায়ক এবং মোঃ মাহবুব হোসেন (মাহিন) কে সদস্য সচিব করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।পটুয়াখালী জেলা ডিইএব এর সহ-সভাপতি মোঃ মশিউর রহমানের সুপারিশক্রমে জেলা ডিইএব এর সভাপতি প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা ও সাধারণ সম্পাদক মোঃ সেয়েব মাহমুদ এ কমিটি অনুমোদন করেন।এ কমিটি আগামী দিনগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন এবং কলাপাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।