ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অভিষেক ও আলোচনা সভার আয়োজন করা হয়। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন। নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এম,এম নুর আলম ও ধারাভাষ্যকর আশরাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম উদ্দীন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জিল্লার উদ্দীন, আহমাদ আলী বাচা, শেখ জিকু আলম, শেখ হিজবুল্লাহ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ মোহন ব্যানার্জী, হাফেজ শেখ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক শেখ তরিকুল হাসান এর প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিএম আলাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি সরদার, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, এস,এম স্বপন, ই্উপি সদস্য আব্দুল বারী, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি শেখ খলিফাতুল্লাহ, রামনগর সিরাজুল স্মৃতি সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৮ জনকে উপদেষ্টা ও ৯ জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।