ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনার আহ্বান

সৈয়দ শওকত হোসেন বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের হল রুমে লিডার্স এর উদ্যোগে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়। অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহিদা আক্তার । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সৈয়দ শওকত হোসেন, নার্গিস আক্তার ইভা, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, কোষাধ্যক্ষ এস কে হাছিব ,লিডার্সের প্রোগ্রাম কর্মকর্তা তমালিকা মল্লিকপ্রমুখ। সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় নানা প্রতিকূলতা দেখা দিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।বক্তারা আরো বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা বিশেষ করে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরম আবহাওয়ার কারণে কৃষি ও জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। এ পরিস্থিতি মোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন। তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়।সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।