ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ভৈরব নদে জাহাজে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

মীর রাজিবুল হাসান নাজমুল যশোর থেকে :
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে নিরাপত্তাসহ শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌ-পরিবহন অধিদপ্তর। বুধবার পাঁচ ঘন্টাব্যাপী ৪১টি জাহাজে অভিযানে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌ-পরিবহন অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ ভৈরব নদে এ অভিযান পরিচালনা করেন। আর তাদের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের একটি চৌকশ দল। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এ অভিযান চালানো হয়। এসময় ১২ টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরণের নৌপথে নৌপরিবহন অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, খুলনা নৌ-রিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।