ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের শংকরপাশা ঝাউতলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল হাওলাদার নামে একজন নিহত হয়েছেন। বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুরের শংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান।

নিহত শহিদুল হাওলাদার(৭৫) পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা ইউনিয়নের উত্তর সংকরপাশা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

নিহতের ভগ্নিপতি জাকির হোসেন জানান, ঝাউতলা এলাকায় শহিদুল ইসলাম রাস্তা পার হতে গিয়েছিলেন। এসময় পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পরে যান। পরে অপর দিক থেকে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার জানান, দুর্ঘটনা শহিদুল ইসলাম নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সংকরপাশা গ্রামের ঝাউতলা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।