ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে খাল থেকে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চৌকিদার মোঃ কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাতক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।