ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি প্রেসক্লাবের প্রয়ত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি প্রেসক্লাবের প্রয়ত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।রোববার আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে সভাপতি জি,এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছহিল উদ্দিন, ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সরকারি অধ্যাপক রবিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস,এম আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, প্রধান শিক্ষক আবু সাদেক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক প্রমূখ।স্মরণ সভায় প্রেসক্লাবের অন্তর্ভূক্ত প্রয়ত সাংবাদিক মাষ্টার একেএম এমদাদুল হক, ডাঃ আবুল বাসার, বাহাবুল হাসনাইন, রমেশ চন্দ্র বসাক, মামুনুর রশিদ, স,ম জালাল উদ্দীন ও ডাঃ আশুতোষ রায় এর মরণোত্তর সন্মাননা প্রদান করা হয়। আলোচনা শেষে মরহুম সাংবাদিকদের পরিবারের হাতে সন্মননা ক্রেস্ট তুলে দেয়া হয়। সবশেষে প্রয়ত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ ফেরদাউস হোসেন।এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, শেখ আরাফাত হোসেন, বোরহান উদ্দিন বুলু, জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, আরিফুল ইসলাম, ইয়াসিন আরাফাত ভ্যানিশ, আল. আব্দুর রব, রাজনৈতিক ব্যক্তিত্ব মনজুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের উদ্দোগে ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও বিলি করা হয়। #

আশাশুনির আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিছট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে ইউনিয়ন আমির মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে সম্পাদক গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ল ইয়ার্স কাউন্সিল এর সভাপতি ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য এড. আব্দুস সোবান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ নূরুল আবছার মুরতাজা, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান ।এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার আবু দাউদ, আনুলিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওঃ আইয়ুব আলী, আনুলিয়া সমাজকল্যাণ বিভাগের সভাপতি আব্দুল ওহাব, আনুলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবু ইউসুফ, যুব জামায়াতের সভাপতি মোস্তফা কামাল, আনুলিয়া পেশাজীবী সংগঠনের সভাপতি আহসান হাবিব, মাওঃ শহিদুল ইসলাম, আকরাম হোসেন, আশরাফুল আলম, রাজু ইসলাম প্রমুখ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।