ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জনসভা সফলের লক্ষে শরাফপুর ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা

ডুমুরিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১২ ফেব্রুয়ারী খুলনা জেলা বিএনপির জনসভা সফল করার লক্ষে শরাফপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেমায়েত রশিদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, মশিউর রহমান লিটন , শেখ ফরহাদ হোসেন, আজমল হুদা মিঠু,এফ এম রফিকুল ইসলাম,আফজাল হোসেন, আঃ রশিদ, মফিজুল হকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সভা শেষ জনসভা সফল করার লক্ষে একটি মিছিল বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনার ডুমুরিয়ার শোভনায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

ডুমুরিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোভনা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দলের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনছার আলী মোল্লা। ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি সরদার আঃ লতিফ। সাবেক ইউপি সদস্য ইউনুস আলী মোল্লা, যুবদল নেতা মোল্লা মিজানুর রহমান,মাস্টার হাফিজুর রহমান, সাবেক ছাত্রদল নেতা সরদার আনোয়ার হোসেন, মহসিন দফাদার, মোল্লা শহিদুল ইসলাম, জাহাতাপ সরদার,আঃ জলিল শেখ সোহরাব খান, পির মোহাম্মদ মোড়ল, দাউত সরদার,গোপিনাথ দাস, এম এম মুনতাসীর মামুন, সরদার জনি সহ অনেকে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।