ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।জানা যায়, গত রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন । উল্লেখ্য লাইকুজ্জামান মিন্টু গত কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়।এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে পিরোজপুর কোটে প্রেরণ করেন।কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।