ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যুবক নিহত, অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশে আটকের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।নিহতের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে।নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতে চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে। তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে।তিনি আরও জানান, বিজিবি সদস্যরা তাদের বাড়িতে এসেছিল এবং মরদেহ ফেরতের বিষযটি জানানো হয়েছে।এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই।
আর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এমন খবর বিভিন্ন মাধ্যমে ও পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।