ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ৫জন জখম

ডুমুরিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ সহোদর ডুমুরিয়া হাসপাতাল ও অপর পক্ষের বাবা-ছেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া এলাকার গোলাম রব্বানী শেখের ছেলে ফুরকান শেখ ও প্রতিবেশী সামছুর শেখের ছেলে হামিদুল্লাহ শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে বাথরুম নির্মাণ কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতÐা হয়।এক পর্যায়ে ফ্রুকানের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার ছেলে সালমান এবং ভাইপো তামিম অতর্কিত হামলা চালায়। এতে ফুরকান, আবুজার ও রমজান শেখ নামে ৩ সহোদর রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। অপরদিকে আহত হামিদুল্লাহ জানান, প্রতিপক্ষের হামলায় আমি ও আমার ছেলে সালমান রক্তাক্ত জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছিল।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।