ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনির চাপড়ায় ভয়াবহ ভাঙ্গন স্থান পরিদর্শনে পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী

আশাশুনি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির মধ্যম চাপড়া ভাঙ্গন কবলিত বেড়ীবাঁধ ও এলাকা পরিদর্শন করেন পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ শহিদুল আলম (এসি)। বৃহস্পতিবার দুপুরে তিনি বাঁধ এলাকা পরিদর্শন করেন।উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় (পূর্ব পাড়া) বেড়ী বাঁধে দীর্ঘদিনের ভাঙ্গনে অসংখ্য ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল বিলীন হয়ে গেছে। গত সপ্তাহে নতুন করে দুটি বসতবাড়ি ভেঙ্গে গেছে। ৭/৮ টি বসতবাড়ি হুমীর মুখে রয়েছে। নদী খনন কাজ ভাঙ্গন কবলিত এলাকার পাশ দিয়ে শুরু করায় স্রোতের টানে আবারও ভাঙ্গন শুরু হওয়ায় মানুষ চরম ভীত হয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। অবস্থা দেখে সবকিছু উপলব্ধি করে তিনি মরিচ্চাপ নদী খনন কাজ যেখানে এসে বন্ধ রাখা হয়েছিলহয়েছিল, সেখান থেকে স্টেট সোজা করে খনন করার নির্দেশ প্রদান করেন। সাথে সাথে ভাঙ্গন এলাকাকে প্রটেকশন দিতে জিও ব্যাগে বালি ভরে ফেলার নির্দেশনা প্রদান করেন। ৪০০ মিটার প্রটেকশান জিও ব্যাগ ফেলা হবে এবং কবরখোলার পাশে পাইলিং করা হবে বলে জানান। এসময় পাউবো’র এসডি আশিকুর রহমান, এসও জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর নূরুল আফছার মুর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজার মুদিখানা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে।  বুধবার রাত ৯টায় বাজারের কাঁচা বাজার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাজার ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদী হাসান বিপুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাজার কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ, জাহাঙ্গীর হোসেন ও মিলন হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে শফিকুল ইসলাম (শফি)-কে সভাপতি ও আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মানষ দেবনাথ, সহ-সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ দেবনাথ, রনজিৎ সাধু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক প্রণব সাধু, কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ জিল্লুর রহমান ও কার্যকরী সদস্য রাম সাধু। সমিতির উপদেষ্টা মন্ডলীরা হলেন, প্রবীর কুমার ঘোষ, সুশীল সাধু ও এস এম খলিলুর রহমান।

আশাশুনিতে কৃষক দলের কৃষক সমাবেশ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় আশাশুনি বাজার চান্নিতে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে আশাশুনি সদর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় সহ যোগাযোগ সম্পাদক আমিনুর রহমান মিনু। স্কাইফের মাধ্যমে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। উপজেলা তাঁতীদলের আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ, রবিউল আওয়াল ছোট, তুহিন উল্লাহ তুহিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রিন্স, উপজেলা শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম প্রমুখ।

আশাশুনির শ্বেতপুরে শনিবার আসছেন বগুড়ার পীর ড. আশরাফ সিদ্দিকী

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শ্বেতপুরে আগামী ৮ ফেব্রুয়ারী আসছেন বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী। উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন। শ্বেতপুর উত্তরপাড়া বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আরও বক্তব্য রাখবেন, দরবার শরীফের খলিফা মুফতি নাছির উল্লাহ ফারুকী। সভাপতিত্ব করবেন মসজিদ কমিটির সভাপতি আল. আব্দুল গফুর ঢালী

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।