ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনির কুল্যায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির কুল্যায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলার কুল্যা ইউনিয়ন জামায়াতের আয়োজনে কাদাকাটি বাজার বাইতুল মামুর জামে মসজিদে কর্মী সম্মেলন সভাপতিত্ব করেন কুল্যা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার কর্ম পরিষদের সদস্য এড. সোবহান মুকুল। কুল্যা ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক ফয়সাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আফছার মোর্ত্তাজা, কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, নায়েবে আমির রফিকুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি মাওঃ ইয়াহিয়া, যুব বিভাগের সভাপতি মাওঃ হাবিবুল্লালা বাহার, ডাঃ এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ তাজ, শ্রমিক ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান, পেশাজীবির সভাপতি মহিউদ্দিন মধুসহ কুল্যা ইউনিয়ন জামায়াত ও অঙ্গসংগঠনের কর্মীবৃন্দ।

আশাশুনিতে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ৪৮ তম ক্রিকেট খেলায় শোভনালী ক্রিকেট একাদশ আশাশুনি ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উদ্বোধন করেন উপজেলা পশ্চিম শাখা ছাত্র শিবিরের সম্পাদক মোমিনুর রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পশ্চিম শাখা সভাপতি ইয়াছিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, শোভনালী ইউনিয়ন সভাপতি ফরিদুজ্জামান প্রমুখ। খেলা পরিচালনা করেন রেদওয়ান হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।