ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অতিবর্ষণে রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় ডিঙিই যাদের একমাত্র ভরসা ডুমুরিয়ার বিলপাটেলা গ্রামবাসীর

ডুমুরিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় ডুমুরিয়ার বিলপাটেলা গ্রামবাসীর চলাচলের জন্য ডিঙ্গিই একমাত্র ভরসা হয়ে উঠেছে। প্রত্যেক বাড়ির ঘাটকুলে বাঁধা আছে নানা রকমের ডিঙি। তবে বেশি দেখা গেছে টিনের তৈরির ডিঙি। একটি ঢেউ টিন দিয়ে তৈরি করা হয়েছে এ ডিঙি। এ বাড়ি থেকে ও বাড়ি, বিল বা মাছের ঘেরে যাতায়াত করছে এ ডিঙি বেয়ে। বিলপাটেলার পশ্বিমপাড়া এলাকায় এমন দৃশ্য সৃষ্টি হয়েছে গেলো বর্ষা মৌসুমের পর থেকে। অসুস্থ মানুষকে দ্রুত কোন চিকিৎসালয় নিয়ে যাওয়াটাও তাদের পক্ষে দুষ্কর হয়ে পড়েছে। জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে বিলপাটেলা গ্রামটি ডুমুরিয়া ও রঘুনাথপুর ইউনিয়নের আওতাধীন। এ গ্রামে প্রায় ৮থশ লোকের বসবাস। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে বালিয়ার খাল। আর খালের দুথপার দিয়ে বিলপাটেলা গ্রামের মানুষ বসবাস করছেন দীর্ঘদিন যাবত। গেলো বর্ষা মৌসুমে অতিমাত্রায় আকাশ বন্যা হওয়ার কারণে ব্যাপকভাবে প্লাবিত হয় এ অঞ্চল। দুথপারে রাস্তার উপর ৪/৫ফুট পানি উঠে যায়। মাছের ঘের, বসত বাড়ি থেকে শুরু করে সবকিছুই নিমজ্জিত হয়ে পড়ে পানিতে। পানিবন্দি এলাকার মানুষ তখন ঘর ছেড়ে বাধ্য হয় বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে। এভাবে অসহনীয় জীবন-যাপন চলে প্রায় ৪ মাস। পানি কমে যাওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরেন বিলপাটেলার মানুষ। কিন্তু হদিস নেই তাদের রাস্তার! পানিতে ডুবার পর মাছে খেয়ে একেবারই নিশ্চিহ্ন হয়ে যায় গ্রামীণ সড়ক দুইটি। নিরুপায় হয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে বেছে নেয় ডিঙি। বাড়ি থেকে কোথাও যেতে হলে এখনো ডিঙি বেয়ে যেতে হচ্ছে তাদের। এখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। রাস্তাঘাট না থাকায় কৃষি পন্য বাজারে নিয়ে যাওয়াটাও খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া গ্রামের অসুস্থ রোগি নিয়েও মাঝে মধ্যে পড়তে হচ্ছে চরম বিপাকে। বিলপাটেলা পশ্চিমপাড়ার আব্দুর রহমান হাওলাদার বলেন, বর্ষা মৌসুমের পর থেকে আমরা যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এমনিতে বিলপাটেলা সবদিক দিয়ে অনুন্নত। তারপর মড়ার উপর খাড়ার ঘা! বিগত সরকারের আমলে যা একটু রাস্তা হয়েছিলো তা বন্যায় চলে গেলো। ওই গ্রামের মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমাদের গ্রামে ৩থশ পরিবার আছে। প্রায় ৭/৮থশ লোকের বসবাস এখানে। বর্ষার পর চলাচলের রাস্তা নেই বললে চলে। তবে রাস্তাঘাট উন্নয়নে সরকারের কোন পদক্ষেপ দেখিনে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্থ রাস্তার তালিকা বারবার চাওয়া হচ্ছে। কিন্তু তারা আজো জনপ্রতিনিধিরা তালিকা দেয়নি। তালিকা পেলে এবং চাহিদানুযায়ী বরাদ্দ আসলে ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার করা হবে। তিনি বলেন, বন্যার কারণে ডুমুরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে অন্তত ৩০টি গ্রামের মধ্যে ৫০ থেকে ৬০ টি রাস্তা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব রাস্তা দ্রুত সংস্কারের প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।