ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, করিমুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাপুস পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান। গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪৬ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।