ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় চুকনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়ায় চুকনগরে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। চুকনগর বাজার বনিক সমিতির উদ্যোগে বুধবার বেলা ২টায় রয়েল স্পোর্টিং ফুটবল মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটির সার্বিক পরিচালনায় ছিলেন বনিক সমিতির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল কাফি সখা, ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদ, আইয়ুব হোসেন, মাহাবুবুর রহমান, মোমিনুল ইসলাম, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, মোসলে আখতার লেলিন, সাইদুর রহমান, ওয়াহিদুজ্জামান মিলন, জামির হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি দেখার জন্য নারী, পুরুষ, শিশু, কিশোর নির্বিশেষে কয়েক হাজার দর্শকদের সমাগম হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।