ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় দেখা মিললো দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের স্লোগান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া থানার দেয়ালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জয়বাংলা শেখ হাসিনায় আস্থা লেখা। কলাপাড়া পৌরশহরের থানার সামনের দেয়ালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ভেঙ্গে ফেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতির ফলকে ‘ জয়বাংলা ও শেখ হাসিনায় আস্থা’ লিখে রাখা নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাধিক গোয়েন্দা সংস্থা ধারণা করছেন রবিবার দিবাগত রাতের যে কোন সময় দেয়াল লিখন করা হয়েছে। যেখানে যুবলীগ নেতা ও টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ও শাহদাৎ নাম লেখা রয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের লেখা মুছে ফেলা হয়েছে। তবে শাহদাৎ নামে আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠনের পরিচিত কোন নেতাকর্মী কারো চেনাজানা নেই। ফলে বিষয়টি নিয়ে ভিন্ন আলোচনাও রয়েছে।বিষয়টি নিয়ে পুলিশ নড়েচড়ে বসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।