ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগীতায় আর্তমানবতা সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবিক যোদ্ধা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে পহেলা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় মানবিক সহায়তায় প্রায় ১৭০ জন মানুষকে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণের মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ সোহেল খন্দকার, ক্রীড়াবিদ মোঃ দুলাল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মানবিক যোদ্ধা শফিউর রহমান রাজু, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মোঃ ইমতিয়াজ ভূইয়া, স্থানীয় যুবদলের নেতা মোঃ রাশেদুল ইসলাম, সমাজকর্মী শওকত আলী মোহন ও রাজিবসহ অন্যান্য। পরিশেষে গরীব অসহায় দুঃস্থ মানুষ কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন এবং মানব কল্যাণ পরিষদের সদস্য ও কর্মীদের জন্য প্রাণ ভরে দেয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।