ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন

ডেস্ক রিপোর্ট :
জানুয়ারি ৩১, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যহীন সমাজ গঠন ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল সংগঠনই কেবল শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলেছেন,শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার কোর্টের সভাপতি আবদুস সাত্তার ও আওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ বেগম। সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।নাজমা আখতার বলেন, শোভন কাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ন্যূনতম মজুরি কাঠামো গঠন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নিরাপদ কর্ম পরিবেশ ও সর্বজনীন সামাজিক নিরাপত্তা, দরকষাকষির অধিকার ও অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন ও ন্যায্য অংশিদারীত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে আছি এবং থাকবো। সভাপতি আবু ইউসুফ মোল্লা বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে একটি গণতান্ত্রিক শ্রম আইনের সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশন কাজ করছে। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাঠ ও অনুমোদন এবং আগামী ৭ মার্চ বাংলাদেশ লেবার কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।