খুলনা জেলার ডুমুরিয়ার পল্লীতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই জখম হয়েছে। আহত বড়ভাই ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোলগাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতের পরিবার সূত্রে জানা যায়,শোলগাতিয়া এলাকার মৃত ওহাব আলী মোল্লা মৃতকালে ৫ ছেলে রেখে মারা যান। এরপর থেকে ৪র্থ ছেলে সাইফুল মোল্লা অন্য ৪ ভাইকে তোয়াক্কা না করে গায়ের জোরে বাবার মূল্যবান সম্পত্তি গুলো জবর দখলের নেশায় মেতে ওঠে। তারই জের ধরে ঘটনার দিন সেজভাই তার দখলে থাকা জমিতে ঘেরা বেড়া দিতে গেলে ছোট ভাই সাইফুল মোল্লা ও তার ছেলে সাকিব মোল্লা লাঠি সোটা নিয়ে হায়লা চালায়। এতে বড়ভাই আসাদুল মোল্লা গুরুত্বর আহত হয়। পরে অন্য ভাইয়েরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

