ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি’র ইন্তেকাল

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ২৯, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক কমান্ডার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার রাতে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মৃতুবরণ করেন।পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাদ জহর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলামের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। জানাযায় অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষজন। জানাযা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারে স্ত্রী, সন্তানসহ ৮ জন ওয়ারিশ রেখে গেছেন।মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবাদুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফসহ জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষগণ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য, মরহুম আব্দুর রশিদ সিদ্দিকি জীবদ্দশায় একজন সমাজসেবী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড (টিকাপাড়া, জমিদারপাড়া, বাজারপাড়া, বসিরপাড়া, ইসলামবাগ) এলাকার জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।