ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ২৮, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মৃতি পদক’২৪ পেয়েছেন। তথ্যানুসন্ধানে জানাগেছে, আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান আহবায়ক স, ম হেদায়েতুল ইসলামকে শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মতি পরিষদের জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ‘সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ২৫ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের উপদেষ্টা এড. শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ চিদ্দিকুর রহমান মিঞা। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। আলোচনা সভা শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সব শেষে সাংগঠনি দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে বাংলা স্মৃতি পদক’২৪ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।