ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ২৬, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী অবসর জনিত কারণে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তিনি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দীনের কাছে দায়িত্ব ভার হস্তান্তর করেন। রোববার সপ্তাহের শুরুর দিনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছহিল উদ্দীন আনুষ্ঠানিক ভাবে অফিসের চেয়ারে বসে দায়িত্ব শুরু করেন। এসময় কলেজের শিক্ষকমন্ডলী পুস্প স্তবক দিয়ে তাকে বরণ করে নেন।

আশাশুনিতে ইসলামীক ফাউন্ডেশনের তৎকালীন মডেল কেয়ারটেকারের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির দায়িত্বে থাকা ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন মডেল কেয়ারটেকার মহিউদ্দীনের দুর্নীতির প্রতিকারে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। দুর্নীতি তদন্ত ও নিরাপরাধ আজিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে আবেদন করা হয়েছে।
জানাগেছে, আশাশুনির আদালতপুর গ্রামের আজিজুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেন। মডেল কেয়ারটেকার আওয়ামী ওলামালীগের সহ সভাপতি থাকায় দলের দাপট দেখিয়ে নানা অপকর্ম করে বহাল তবিয়তে চলতেন। তার দুর্নীতির শিকার হয়ে তৎকালীন শিক্ষক মাওঃ কামরুল ইসলাম চাকুরী ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন তিনি (মহিউদ্দীন) চাকুরি ছেড়ে চলে যাওয়া শিক্ষক কামরুল ইসলামকে হাজির দেখিয়ে বেতন সীটে জালিয়াতি করে অভিযোগের বাদী আজিজুর রহমানের বেতন সীটে যোগ করে দেয়। যা বাদীর জানা ছিলনা। বেতন উত্তোলনের সময় মহিউদ্দীন তাকে (আজিজুর) বলেন, তোমার একাউন্টে টাকা বেশী আসছে, টাকা তুলে আমাকে দাও। তখন বাদী জিজ্ঞেস করেন কিভাবে টাকা বেশী আসলো? মহিউদ্দীন জবাবে বলেন, এতকিছু জানার দরকার নেই, যা বলছি তাই কর। বাধ্য হয়ে টাকা তুলে তাকে দিয়ে দেয় বাদী। ২/৩ মাস পরে জেলা অফিস বিষয়টি জানতে পেরে বাদীকে চাপ সৃষ্টি করলে মহিউদ্দীন জানতে পেরে বাদীর হাত-পা জড়িয়ে ধরে মাপ চেয়ে বাঁচতে চেষ্টা করেন। বাদী রাজী না হওয়ায় আওয়ামীলীগের নেতা ও গুন্ডাপান্ডা দিয়ে হত্যার হুমকী দিয়ে দায় স্বীকারে বাধ্য করা হয়। জেলা অফিস সঠিক তদন্ত না করে তাকে চাকুরী থেকে বহিস্কার করে। বাদী আজিজুর রহমান জানান, মহিউদ্দীনের দুর্নীতির কারনে আমার চাকুরী গেল, জীবন রক্ষা ও ক্ষমতার কাছে নতিস্বীকার করে আমাকে চৃপ থাকতে বাধ্য করা হয়েছিল। অথচ প্রকৃত অপরাধী এখনো বহাল থেকে কাজ করে যাচ্ছেন। নিজে দুর্নীতি করে টাকা কামিয়েছেন, সাথে সাথে নিজের স্ত্রী, শ্বাশুড়িসহ আপনজনদের চাকুরী দিয়ে নিয়ম ভঙ্গ করে এখনো নিরুত্তাপ দায়িত্ব পালন করছেন। তার দুর্নীতি ও অনিয়ম নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন ও বহিস্কারাদেশ প্রত্যাহার পূর্বক তাকে স্বপদর বহালের জন্য তিনি জোর দাবী জানিছেন।এব্যাপারে অভিযুক্ত মহিউদ্দীন জানান, গত ৫/৬ বছর তার সাথে আমার কোন সাক্ষাৎ হয়নি। অন্যের একাউন্টের টাকা আমি নেব কিভাবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা।

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়ন যুব অধিকার পরিষদের কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির খাজরায় বাংলাদেশ গনঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে গতিশীল করার লক্ষে খাজরা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। রোববার বাংলাদেশ যুব অধিকার পরিষদের আশাশুনি উপজেলা শাখার সভাপতি নাছিম রাজু ও সাধারণ সম্পাদক আরএইচ আসাদ রানা স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন খাঁ, সাংগঠনিক সম্পাদক বাপ্পি শাহ, দপ্তর সম্পাদক রাজা সরদার, উপ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আলমগীর সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ সানাসহ মোট ৫২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।