ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন চোর নিহত

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ২৬, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় গণপিটুনিতে সন্দেহভাজন এক চোর নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সেলিম শাহ (৫০) একই গ্রামের দৌলত শাহ এর ছেলে।স্থানীয়রা জানায়, রোববার ভোররাত তিনটার দিকে সেলিম সহ আরেকজন স্কুল শিক্ষক শহিদুল ইসলাম মালাকার ওরফে ফিরোজ এর ঘরের মেঝে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর চোরের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সেলিমকে আটক করে মারধোর করে। এ সময় সেলিমের সাথে থাকা অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সকালে ফিরোজের বাড়ির সামনের রাস্তার পাশ থেকে নিহত সেলিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।তবে সেলিমের ছেলে জসিম দাবি করে, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সেলিম আর বাড়িতে ফেরেনি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভোরবেলা জানতে পারেন যে, তার বাবার মৃতদেহ মালাকার বাড়ির সামনে পড়ে আছে। হত্যাকান্ডের বিষয়ে ভান্ডারিয়া থানার পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।