ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পিরোজপুরে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা মোড় পর্যন্ত এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও পৌরসভা পিরোজপুরের উদ্যোগে জেলার সাইকেল গ্রুপের তরুণ সদস্য ও সকল শ্রেণি পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত হাসান খাঁন ও পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান সহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২৫০ জন সাইকেল চালক এতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।