ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীর জলঢাকায় সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সেলিমুর রহমান

Link Copied!

নীলফামারীর জলঢাকা উপজেলার সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলীর বিদায় ও  নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমানের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত। সোমবার দুপুরে উপজেলার সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলীর বিদায় ও সরকারী বিধি অনুযায়ী কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন করেন। কলেজ অধ্যক্ষের কক্ষে আয়োজিত বিদায়ী ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সহকারী প্রভাষক জুলফিকার আলী ভূট্টর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক হামিদুর রহমান, আবদুল মজিদ সরকার, আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন করে সেলিমুর রহমান কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, কলেজের কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন কলেজের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন সহ শিক্ষার মান বাড়াতে ও শিকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।